ভূমিকম্পে পুরান ঢাকায় ভবন ধ্বসে ৩ জন নিহত

Share

নিজস্ব প্রতিবেদক:
‎রাজধানীর পুরান ঢাকা বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি ৫ তলা ভবন ধ্বসে তিন পথচারী নিহত হয়েছে। তবে, তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

‎শুক্রবার (২১ নভেম্বর) সকালে বংশাল কোশাইতলীতে এ ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পরে ৩ জন পথচারী ঘটনাস্থলে নিহত হয়। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলো। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছে।

‎বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশিস জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ে ৩ পথচারী নিহত হয়েছে। ঘটনাস্থলে আমাদের পুেিশ সদস্যরা উপস্থিত আছে। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নাম পরিচয় এখনো আমরা জানতে পারিনি।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

নেটওয়ার্ক কানেক্টিভিটিকে আরও শক্তিশালী করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফাইভজি- অ্যাডভান্সড

নিজস্ব প্রতিবেদক চীনে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) সাংহাই ২০২৫-এ ‘মোবাইল ব্রডব্যান্ড...

বাংলাদেশের এআই ও ক্লাউড শিল্পকে এগিয়ে নিতে হুয়াওয়ের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক সম্প্রতি স্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও সেবা দক্ষতা বৃদ্ধি...

দেশের বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ত্বরান্বিত করার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এআই সামিট ও এআই হ্যাকাথন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ৮ মে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে...

বীরগঞ্জে ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল নিতে গিয়ে এক বৃদ্ধের মৃ্ত্যু

নিজস্ব প্রতিবেদক ‎দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফের চাল নিতে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪