ভুল জাতীয় পরিচয়পত্র সংশোধনের উপায়

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে সারা বছর যে কোনো সময়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র সংশোধন একটি চলমান প্রক্রিয়া।

ec

তবে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে না পারলে সংশোধন করা কোনভাবেই সম্ভব নয়। আবার অবাস্তব কোন সংশোধন আবেদন কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

ec

একটি বিষয় খেয়াল রাখতে হবে যে- তথ্য সংশোধন এবং তথ্য পরিবর্তন কিন্তু এক জিনিস নয়। জাতীয় পরিচয়পত্রে কোন ভুল তথ্য থাকলে উপযুক্ত প্রমাণপত্র দিলে সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

ec

অন্যদিকে জাতীয় পরিচয়পত্রে এক নাম আছে আর আপনি ওই নামে স্বাক্ষরও করেছেন, কিন্তু আপনার সন্তান তার শিক্ষাগত সনদে আপনার অন্য নাম দিয়েছে। এমন ক্ষেত্রে আপনার তথ্য পরিবর্তনের কোন সুযোগ নেই।

ec

সংশোধনের সুযোগ দেওয়া হয়, যদি জাতীয় পরিচয়পত্রে ভুল থাকে। আপনার জাতীয় পরিচয়পত্রে কোন ভুল না থাকলে আপনার জাতীয় পরিচয়পত্রের কোন তথ্য পরিবর্তনের অবকাশ নেই।

ec

জাতীয় পরিচয়পত্রের কোন তথ্যের সংশোধনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হয়ে সংশোধনের জন্য আবেদন করতে হবে।

ec

এমন আবেদনের আবার শ্রেণিবিভাগ রয়েছে। তাই নির্ধারিত শ্রেণিভেদে আবেদন করতে হবে। আবেদনের পর নির্ধারিত কার্য দিবসের মধ্যেই আপনার সংশোধিত পরিচয়পত্র পেয়ে যাবেন।

সূত্র: নির্বাচন অফিস

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪