বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা

Share

সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের মধুখালীতে পাঁচজন, পাবনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও বাগেরহাটে একজন নিহত হয়েছেন। গতরাতে ফরিদপুরের মধুখালীর কাজীপাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হন পাঁচজন।

পুলিশ জানায়, ঢাকা থেকে কলকাতাগামী শ্যামলী পরিবহনের বাসের সাথে খুলনাগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাসের এক যাত্রী ও মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যান আরও একজন।

এদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডীন রাশেদ কবীর। আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। পাবনা-ঢাকা মহাসড়কের বেড়ায় বাস খাদে পড়ে এ দুর্ঘটনা হয়। এছাড়া, বাগেরহাটের মোল্লারহাটে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে এক স্টুডিও মালিক নিহত হয়েছেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

দিনভর চারা রোপণ, সন্ধ্যায় তাণ্ডব: গাছ কেটে দিল হামলাকারীরা

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আরাজী জাহাঙ্গীরপুর (পাঠানপাড়া) গ্রামে পৈত্রিক...

বীরগঞ্জে বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের আহ্বানে ডাকা বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থন জানিয়ে দিনাজপুরের বীরগঞ্জে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪