বীরগঞ্জে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে বৃষ্টি ও ঝড়ের সঙ্গে সঙ্গে লোডশেডিং শুরু হয়। ফলে পরীক্ষায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেয় তারা।

পরীক্ষার্থীরা জানান, প্রশ্ন দেওয়ার আগেই বৃষ্টির সঙ্গে সব অন্ধকার হয়ে যায়। পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষ মোমবাতি দিয়েছে। মোমবাতি জ্বালিয়ে প্রথম পরীক্ষা সম্পন্ন করেছি যা সম্পূর্ণ একটি নতুন অভিজ্ঞতা। এমন কিছু হবে ধারণা ছিল না। মোমবাতির ব্যবস্থা দ্রুত নাহলে বেশি অসুবিধা হয়ে যেত।

ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম জানান, সকাল থেকে প্রচুর বৃষ্টি ও ঝড়ের কারণে লোডশেডিং শুরু হয়। তবে আমরা চার্জার লাইট ও মোমবাতির ব্যবস্থা করেছি। পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হয়নি।

এ কেন্দ্রে চারটি বিদ্যালয়ের মোট ৬৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীরা খুব সুন্দরভাবেই তাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা সম্পন্ন করেছে বলেও জানান তিনি।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী ফেরদৌস আলম জানান, সকাল থেকে বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লাইনে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে বিদ্যুতের লাইন মেরামতের পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এবছরে এই শিক্ষাবোর্ডের অধীনে আট জেলায় মোট ১ লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪