বীরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ,অসহায়, অতিদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

বীরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ,অসহায়, অতিদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে ২০২৪-২০২৫ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও অন্যান্য দুর্যোগক্রান্ত পরিবারের মাঝে দশ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ -২০২৫) সকালে উপজেলার শিবরামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহযোগিতায় ১নং শিবরামপুর ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও অন্যান্য দুর্যোগক্রান্ত পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক ভিজিএফ চাল বিতরণ করেন। এসময় ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা আহাদ আলী মন্ডল,শিবরামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সহিম উদ্দিন,শিবরামপুর ইউনিয়ন জামায়তের আমির আব্দুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম, ইউপি সদস্য গোলাম রসুল বাচ্চু ও অন্যান্য ওয়ার্ড ও মেম্বারগণ উপস্থিত ছিলেন। ইউনিয়নের মোট ৬ হাজার ৩শত ২৪ জনকে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব সরকার জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও অন্যান্য দুর্যোগক্রান্ত তালিকাভুক্ত পৌরসভার ও উপজেলার ১১ ইউনিয়নে প্রায় ৭১ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। ভিজিএফ চাল বিতরণ কালে পৌরসভা এবং ১১টি ইউনিয়নের ১২জন দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হচ্ছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

ভূমিকম্পে পুরান ঢাকায় ভবন ধ্বসে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ‎রাজধানীর পুরান ঢাকা বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি ৫ তলা...

নেটওয়ার্ক কানেক্টিভিটিকে আরও শক্তিশালী করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফাইভজি- অ্যাডভান্সড

নিজস্ব প্রতিবেদক চীনে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) সাংহাই ২০২৫-এ ‘মোবাইল ব্রডব্যান্ড...

বাংলাদেশের এআই ও ক্লাউড শিল্পকে এগিয়ে নিতে হুয়াওয়ের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক সম্প্রতি স্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও সেবা দক্ষতা বৃদ্ধি...

দেশের বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ত্বরান্বিত করার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এআই সামিট ও এআই হ্যাকাথন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ৮ মে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪