বীরগঞ্জে চাঁদাবাজী মামলায় আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে যুবদলের নেতা শাকিলকে

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে চাঁদাবাজী মামলায় জামিন নিতে গিয়ে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে বীরগঞ্জ যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল কে।

এর আগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল ইসলামকে (৪০) চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। গত বুধবার বিকেলে উপজেলার থানা মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার রাত আটটায় রাসেল ইসলাম ছয় থেকে সাতজন অনুসারী নিয়ে সুজালপুর বর্ষা আমতলী এলাকায় বাংলাদেশ খামার পার্কে(গরুর খামার) যায়। সেখানে খামারের মালিক হাফিজা খাতুন ও তাঁর স্বামী তৌফিক হাসানকে বিভিন্ন হুমকি ধামকি দেয়। দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেলে খামার বন্ধ করে দেওয়ার হুমকিও দেয়। পরে তাদের কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা নেন। অবশিষ্ট টাকা দুই একদিনের মধ্যে পরিশোধ না করলে খামারের কার্যক্রম বন্ধ করে দেবার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল গফুর বীরগঞ্জ নিউজ২৪ কে বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত জামিন নামঞ্জুর করে শাকিলকে আদালতে প্রেরণ করেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪