বন্যা পরবর্তি অবস্থা দেখতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রীর খানসামা সফর

Share

বন্যা পরবর্তি অবস্থা দেখতে দিনাজপুর জেলার খানসামা থানা পরিদর্শনে এসেছেন দুর্যোগ ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া। শুক্রবার সকাল ৯ টায় মন্ত্রী হেলিকপ্টার যোগে খানসামায় আসেন এবং হেলিকপ্টারে করে খানসামার বন্যা দুর্গত স্থানসমুহ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে খানসামা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার হেলিকপ্টার অবতরণ করে।

খানসামা সদরের আসে পাশে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পায়ে হেটে পরিদর্শন করে এবং বন্যা দুর্গত মানুষের সাথে কথা বলে তাদের খোজ খবর নেন মন্ত্রী। পরিদর্শন শেষে বন্যা কবলিত এলাকা এবং মানুষের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রী একশ টন চাল ও নগত ছয় লাখ টাকা বরাদ্দ করেন বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে।

ছোট ছোট সভা শেষে মন্ত্রী পুর্ব নির্ধারিত সফরসুচী অনুযায়ী ঠাকুরগাঁ এর উদ্দেশ্যে রৌওনা করেন। সেখানে জেলা শিল্প কলা এ্যাকেডেমিতে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন করবেন মন্ত্রী।

#নাজমুল হাসান সাগর

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪