দিনাজপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম কর্মশালা অনুষ্ঠিত
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় জেলা কর্মশালা অনুষ্ঠিত

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুর জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর বিভাগের ৮ জেলার মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকাসহ ১৫০ জন অংশ নেন।
সোমবার (১৯.০৫.২০২৫) সকালে জেলা শিশু একাডেমিতে কর্মশালার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুমার কুন্ডু।

হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি পরিতোষ চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক উত্তম কুমার রায়, সদস্য সচিব থিয়োটনিয়াস হাসদা সুইট। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুরের মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা প্রকল্পের সহকারি পরিচালক শাহ মো. মশিউর রহমান।
এর আগে বেলুন ফেস্টুন উড়িয়ে জেলা কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪