দিনাজপুরে জেএমবি কমান্ডার আটক; অস্ত্র উদ্ধার

Share

অপরাধ ডেস্কঃ

দিনাজপুর থেকে জেএমবি রংপুর বিভাগীয় সামরিক শাখার কমান্ডার মোঃ রাহাত হোসেন ও জেএমবি’র সদস্য রিয়াজুল ইসলামকে বিদেশী অস্ত্র-গুলি,জিহাদি বই এবং লিফলেটসহ আটক করেছে র‌্যাব-১৩ সদস্যরা।

গত বুধবার দিবাগত রাতে র‌্যাব-১৩ এর রংপুর জঙ্গি সেল ও দিনাজপুর ইউনিট যৌথভাবে পৃথক অভিযানে দিনাজপুরের রেল কলোনী থেকে রাহাত হোসেনকে(৩৫) এবং রানীগঞ্জ গুড়িয়াপাড়া গ্রাম থেকে রিয়াজুল ইসলামকে(৩০) আটক করা হয়।

আটককৃতরা হলো, মোঃ রাহাত হোসেন দিনাজপুর সদরের মুন্সিপাড়ার মোকাররম হোসেনের ছেলে। এবং আটক রিয়াজুল ইসলাম দিনাজপুর সদরের রানীগঞ্জ গুড়িয়া পাড়া গ্রামের মৃত গোমির উদ্দিনের ছেলে।

রাহাত হোসেন জেএমবি’র রংপুর বিভাগের সামরিক শাখার কমান্ডার এবং রিয়াজুল ইসলাম তার অন্যতম সহযোগী ও জেএমবি সদস্য বলে দাবী র‌্যাব-এর।

র‌্যাব-১৩ মিডিয়া অফিসার, সহকারী পরিচালক, এএসপি মোঃ আহসান হাবীব জানান, বুধবার দিবাগত রাতে র‌্যাব-১৩ এর রংপুর জঙ্গি সেল ও দিনাজপুর ইউনিট যৌথভাবে দিনাজপুরের রেল কলোনী এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র রংপুর বিভাগের সামরিক শাখার কমান্ডার মোঃ রাহাত হোসেনকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, বই ও লিফলেট উদ্ধার করা হয়। পরে তাৎক্ষনিক জিঙ্গাসাবাদে রাহাতের দেয়া তথ্যমতে সদরের রানীগঞ্জ গুড়িয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে রিয়াজুলকে আটক করা হয়। তার হেফাজত থেকে ২টি বিদেশী পিস্তল ও ৩০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪