দিনাজপুরের খানসামায় সাবেক ছাত্রলীগ নেতা আকবর হোসাইন গ্রেফতার

দিনাজপুরের খানসামায় সাবেক ছাত্রলীগ নেতা আকবর হোসাইন গ্রেফতার
Share

নিজস্ব প্রতিবেদক

খানসামা উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা আকবর হোসাইনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার(৬ মে) দিবাগত রাতে উপজেলার ভূল্লীর বাজার ও নীলফামারী সংযোগ স্থলে তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আকবর হোসাইন উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসলী এলাকার মৃত ফরজ আলীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা পর্যায়ের নেতা ছিলেন।

পুলিশ জানায়, বিগত ২০১৩ সালে চাঁদাবাজি ও ২০১৪ সালে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে থানায় মামলা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি। রুজুকৃত এই মামলার এজাহারনামীয় আসামি আকবর হোসাইন।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় এজাহারনামীয় আসামি আকবর হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪