ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু সায়ানকে ঢাকার গাজীপুর থেকে উদ্ধার

Share

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু সায়ানকে ঢাকার গাজীপুর থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে গাজীপুরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে র‍্যাবের একটি টিম।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুটি চুরি হওয়ার পরপরই সারাদেশে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হয়। অনেক চেষ্টার পর অবশেষে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ৩-৪ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

এর আগে সোমবার (১০ মার্চ) ইফতারের পর ঠাকুরগাঁও ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে সায়ান চুরি হয়ে যায়। শিশুটি সদর উপজেলার ভুল্লি থানার মুন্সিরহাট এলাকার শিমুল হোসেনের ছেলে।

তার আগে রোববার ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে সায়ানকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সারাদিন এক অচেনা নারী শিশুটির পাশে থেকে যত্ন নেন এবং পরিবারের সদস্যদের বিভিন্নভাবে সহযোগিতা করেন। কিন্তু সন্ধ্যায় শিশুটির মা হাসি ও তার নানি পাশের ওয়ার্ডে এক রোগীকে দেখতে গেলে সেই সুযোগে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

ফিরে এসে মা ও নানি শিশুটিকে খুঁজে না পেয়ে হাসপাতালজুড়ে খোঁজাখুঁজি করেন। পরে বিষয়টি জানাজানি হলে রাতেই বিক্ষুব্ধ জনতা হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরদিন মঙ্গলবার সকালেও শিক্ষার্থীরা শিশুটিকে উদ্ধারের দাবিতে আন্দোলন চালিয়ে যান। পরে জেলা প্রশাসক ইসরাত ফারজানা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের দাবি শোনেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ ও বিক্ষোভ বন্ধ করেন।

শিশুটি উদ্ধার হওয়ার খবর পেয়ে ঠাকুরগাঁও পুলিশ প্রশাসন শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানান শিশুটির নানি পারভিন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

ভূমিকম্পে পুরান ঢাকায় ভবন ধ্বসে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ‎রাজধানীর পুরান ঢাকা বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি ৫ তলা...

নেটওয়ার্ক কানেক্টিভিটিকে আরও শক্তিশালী করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফাইভজি- অ্যাডভান্সড

নিজস্ব প্রতিবেদক চীনে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) সাংহাই ২০২৫-এ ‘মোবাইল ব্রডব্যান্ড...

বাংলাদেশের এআই ও ক্লাউড শিল্পকে এগিয়ে নিতে হুয়াওয়ের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক সম্প্রতি স্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও সেবা দক্ষতা বৃদ্ধি...

দেশের বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ত্বরান্বিত করার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এআই সামিট ও এআই হ্যাকাথন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ৮ মে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪