খালেদা জিয়ার ৪ মাসের জামিন

Share

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছেন আদালত । বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ এ আদেশ দেন । বেলা দুইটায় খালেদা জিয়ার জামিন শুনানী শুরু হয় । প্রায় আধা ঘন্টা শুনানীর পর বেগম খালেদা জিয়াকে জামিন দেন আদালত ।

এ রায়ে সন্তোষ জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা । তারা বলছেন, অন্য কোন মামলায় গ্রেপ্তার না দেখালে বিএনপি চেয়ারপারসনের মুক্তি পেতে আর কোন বাধা নেই । এদিকে অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম বলেছেন, সরকারের সাথে আলোচনা করেই জামিন আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেয়া হবে ।

এর আগে, রবিবার বিশেষ ব্যবস্থায় বিচারিক আদালত থেকে পাঠানো মামলার নথি সোয়া একটার দিকে পৌছায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়। এ মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছিল বিশেষ আদালত ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪