খানসামা বুড়াখাঁ পীরের মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

খানসামা বুড়াখাঁ পীরের মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করছেন সচেতন নাগরিক কমিটি।
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের খানসামার আলোকঝাড়ী ইউনিয়নের বুদুর বাঁশেরতল আত্রাই নদীর তীরে শ্মশান এলাকায় বুড়াখাঁ পীরের মেলা বন্ধের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কে জেলা পরিষদ ডাকবাংলোর সম্মুখে খানসামা সচেতন নাগরিক কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি আজিজার রহমান আইয়ুবী, সহ-সভাপতি আব্দুল বাসেদ, রবিউল হাসান রাজু, সাধারণ সম্পাদক মোখতার হোসেন শেখ, হুমায়ুন কবির শাহ্ তুহিন।

এ সময় আরও বক্তব্য রাখেন, ফারুক হোসেন, আব্দুল খালেক, আবু হাশেম, আনারুল ইসলাম, আল আমিন শিবলী, আব্দুর রহমান লিটন, রাহিদুল রাফি, কাজী হেলাল উদ্দিন, আব্দুর রাকিব ও গোলাম কিবরিয়া।

প্রশাসনের উদ্দেশ্য মানববন্ধনে বক্তারা বলেন, অশ্লীলতা, বেহায়াপনা, জুয়া, লটারী ও অনৈতিক কর্মকান্ডের বাতিঘর এই মেলা। আগামী তিন দিনের মধ্যে মেলা বন্ধ না করলে কঠোর আন্দোলন হবে। প্রয়োজনে লংমার্চ হবে। আমাদের কেন মানববন্ধন করতে হবে? প্রশাসন চাইলেই বন্ধ করতে পারে। আর যদি না করে আমরা আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য হবো। সামাজিক মেলা করতে আমাদের কোন বাধা নিষেধ নেই তবে অসামাজিক মেলা হলে আমরা কঠোর হস্তে দমন করবো।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪