খানসামায় মায়ের সাথে অভিমানে যুবকের আত্মহত্যা

এম্বুলেন্সে নিহত জনক চন্দ্র রায়
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের খানসামায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে জনক চন্দ্র রায় (১৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সরকার পাড়ায় এ ঘটনা ঘটে। জনক ওই এলাকার ছত্র মোহন রায়ের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল ফোন নষ্ট হওয়ার কারণে তার মায়ের কাছে নষ্ট মোবাইল ভাল করার জন্য টাকা চায়। তার মায়ের কাছে ঐ মুহূর্তে টাকা না থাকার কারনে কয়েকদিন পরে মোবাইল ঠিক করার কথা জনক চন্দ্র রায়কে জানায়। উক্ত বিষয়কে কেন্দ্র করে জনক তার মায়ের উপর অভিমান করে তাদের বাড়ীতে থাকা ইদুরের গর্তের মধ্যে দেওয়া গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। কিছুক্ষন পর তার মা তাকে গুরুত্বর অসুস্থ অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নজমূল হক বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

ভূমিকম্পে পুরান ঢাকায় ভবন ধ্বসে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ‎রাজধানীর পুরান ঢাকা বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি ৫ তলা...

নেটওয়ার্ক কানেক্টিভিটিকে আরও শক্তিশালী করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফাইভজি- অ্যাডভান্সড

নিজস্ব প্রতিবেদক চীনে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) সাংহাই ২০২৫-এ ‘মোবাইল ব্রডব্যান্ড...

বাংলাদেশের এআই ও ক্লাউড শিল্পকে এগিয়ে নিতে হুয়াওয়ের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক সম্প্রতি স্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও সেবা দক্ষতা বৃদ্ধি...

দেশের বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ত্বরান্বিত করার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এআই সামিট ও এআই হ্যাকাথন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ৮ মে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪