এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

এ বছর ফিতরা’র পরিমাণ নির্ধারন করেছে ইসলামিক ফাউন্ডেশন। এবারের জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

কমিটির সভাপতি বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান জানান, ইসলামি শরিয়া মতে আটা, খেজুর, কিশমিশ, পনির, যব ইত্যাদি পণ্যের যেকোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ৭০ টাকা আদায় করতে হবে।

এর আগে গত বছর জনপ্রতি ৬৫ টাকা ও সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪