ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

Share
আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে তিন মাসব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
এই প্রশিক্ষণ কর্মশালা ১ আগস্ট ২০২৫ তারিখ থেকে ইউআরডিপি’র প্রধান কার্যালয়ে, ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুরে শুরু হয়। প্রশিক্ষণে মোট ৪ (চার) জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন, যাদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ।
দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যকে সামনে রেখে আয়োজন করা এই প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নে সহায়তা করছে ‘আবহ – স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’।
উল্লেখ্য, ইউআরডিপি স্থানীয় তরুণ-তরুণীদের কর্মমুখী শিক্ষায় উৎসাহিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এই কম্পিউটার অপারেশন প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে, যা অংশগ্রহণকারীদের কর্মক্ষেত্রে দক্ষ করে গড়ে তুলতে সহায়ক হবে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

মাদকের ছোবল থেকে সন্তানকে বাঁচাতে ইউআরডিপি’র সচেতনতামূলক কর্মসূচি

মাদকাসক্তি বিষয়ে অভিভাবকদের সচেতন করতে আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি) এক...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪