স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় আড়াই গুন উড়োজাহাজ ভাড়া

Share

হজ যাত্রীরা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় আড়াই গুন উড়োজাহাজ ভাড়া দিচ্ছে। বিমানমন্ত্রীর যুক্তি, হজের বিশেষ ফ্লাইটটি ফিরতি সময় খালি আসে, ফলে উড়োজাহাজের লোকসান পোষাতেই এ ব্যবস্থা। কিন্তু এবছর বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইটেও হজ যাত্রী পরিবহন করবে।

যা ফিরতিতে সাধারন যাত্রী আনার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে কেনো এই জুলুম, প্রশ্ন সংশ্লিষ্টদের। উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও সকল উড়োজাহাজ কোম্পানী হজযাত্রী পরিবহনের সুযোগ পায়না । একচেটিয়া এই খাতটি দখল করে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স। ওমরাহসহ সারা বছর সৌদি আরবে ফিরতিসহ উড়োজাহাজ ভাড়া ৫২ থেকে ৫৬ হাজার টাকা।

সেখানে হজযাত্রী পরিবহনের জন্য খোদ মন্ত্রীসভাই অনুমোদন করেছে প্রায় ১ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা। কিন্তু কেনো? কিন্তু এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় ৪০টি শিডিউল ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে। একইভাবে সৌদি এয়ারলাইন্সও ১৭৭টি নিয়মিত ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে। যেগুলো ফিরতিতে সাধারণ যাত্রী নিয়ে আসবে। বিমান মন্ত্রী এবার দোহাই দিলেন আগের নিয়মের পূনরাবৃত্তির। তবে কি অনিয়মই নিয়ম

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪