লন্ডনে আনিসুল হকের জানাজা আজ

Share

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের প্রথম নামাজে জানাযা জুম্মার নামাজের পর লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে অনুষ্ঠিত হবে । বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরন করেন তিনি ।

প্রায় চার মাস ধরে সেরিব্রাল ভাসকুলাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন আনিসুল হক । তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শনিবার মরদেহ বাংলাদেশে আনার কথা রয়েছে। পরে আর্মি স্টেডিয়ামে জানাযার পর বনানী কবরস্থানে দাফন করা হবে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হককে ।

তার পারিবারিক সূত্রে জানা গেছে গত মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে দ্বিতীয় বারের মতো আইসিইউতে ভর্তি করা হয় আনিসুল হককে । এর আগে, কিছুটা শারীরিক অসুস্থতা নিয়ে গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন গিয়েছিলেন আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪