রংপুরে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

চতুর্থ উন্নয়ন মেলা  উদ্বোধন উপলক্ষে  রংপুর  জেলার  পীরগঞ্জ উপজেলায়  ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রংপুর বিভাগে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং গ্যাসের প্রাপ্যতা সাপেক্ষে রংপুরে গ্যাস সরবরাহ করা হবে।’

তিনি আরও বলেন- দেশ যাতে ভিক্ষুক মুক্ত হয়, যেন বিনা চিকিৎসায় মানুষ মারা না যায়, কেউ বেকার না থাকে এবং দেশের মানুষ যাতে উন্নত জীবন লাভ করে সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।’

গতকাল বৃহষ্পতিবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ‘৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮’ এ পীরগঞ্জসহ দেশের ৪টি উপজেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনকালে ওই কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে রংপুর-৬, পীরগঞ্জ আসনের এমপি স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ভিডিও কনফারেন্সে রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব এর সঞ্চালনায় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন সেলাই প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী উপজেলার বড়আলমপুর ইউপির শান্তনা খাতুন এবং প্রতিবন্ধী ফাউন্ডেশনের চিকিৎসায় সুস্থ হওয়া শিক্ষক আব্দুল খালেক।

অনুষ্ঠানে পীরগঞ্জের সাধারন মানুষের প্রতি স্পীকারের সার্বিক সহায়তার কথা বললে প্রধানমন্ত্রী একপর্যায়ে স্পীকারকে তার ২য় কন্যা হন বলে পরিচয় করিয়ে দিলে দর্শক-শ্রোতা করতালি দিয়ে সাধুবাদ জানায়। পাশাপাশি তিনি আসন্ন সংসদ নির্বাচনে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র জন্য পীরগঞ্জবাসীর কাছে ভোট চেয়েছেন।

অনুষ্ঠানে র‌্যাব-১৩ এর অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক, রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সাফিয়া খানমসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী বিভাগের কর্মকর্তাবৃন্দ, আ’লীগের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪