যে চালকের লাইসেন্স নেই তার মুখে পোড়া মোবিল

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইনের প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ী-পোস্তগোলা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ট্রাক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। 

শ্রমিকেরা সড়কে চলাচল করা গাড়ি থামিয়ে চালকদের লাইসেন্স পরীক্ষা করছেন। যেসব চালকের লাইসেন্স নেই, তাঁদের নাকে–মুখে পোড়া ইঞ্জিন অয়েল মেখে দিচ্ছেন তাঁরা। আর যাঁদের কাছে বৈধ লাইসেন্স পাওয়া যাচ্ছে, তাঁদের গাড়ি চালানো বন্ধ করে আন্দোলনে নামার জন্য বলপ্রয়োগ করা হচ্ছে। আজ রাজধানীর পশ্চিম ধোলাইরপাড় এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।

লাইসেন্স না থাকায় চালকের মুখে পোড়া ইঞ্জিন ওয়েল মাখানো হচ্ছে। ছবি: দীপু মালাকার                    লাইসেন্স না থাকায় চালকের মুখে পোড়া ইঞ্জিন অয়েল মাখানো হচ্ছে। 

সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইনের প্রতিবাদে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আজ থেকে সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে তাঁরা অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

লাইসেন্স না থাকায় চালকের মুখে পোড়া ইঞ্জিন ওয়েল মাখানো হচ্ছে। ছবি: দীপু মালাকার                     লাইসেন্স না থাকায় চালকের মুখে পোড়া ইঞ্জিন অয়েল মাখানো হচ্ছে।

নতুন সড়ক পরিবহন আইনে সড়ক দুর্ঘটনায় অপরাধ প্রমাণ হওয়া সাপেক্ষে একজন চালকের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া এই আইনে সড়ক দুর্ঘটনায় কারও মৃত্যু হলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান আছে। সে ক্ষেত্রে অপরাধীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।

এক চালকের মুখে পোড়া ইঞ্জিন ওয়েল। ছবি: দীপু মালাকার                        এক চালকের মুখে পোড়া ইঞ্জিন অয়েল। 

ধোলাইরপাড় এলাকায় আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ট্রাক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সহসাংগঠনিক সম্পাদক মো. এরশাদ। তিনি বলেন, ‘আইনে মৃত্যুদণ্ড আর পাঁচ বছরের কারাদণ্ডের বিধান আছে। এই বিধান মাথায় নিয়ে আমরা গাড়ি চালাব কী করে? এই আইন বাতিল করতে হবে। বাতিল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

 

কার্টেসিঃ প্রথম আলো

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪