মুক্তিযোদ্ধা ভবনে জাতীয় পতাকার খুটিতে ব্রাজিলের পতাকা

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

পাবনার চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় পতাকা উত্তোলনের খুঁটিতে ব্রাজিলের পতাকা উত্তোলন করেছে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাহার ইসলাম।

এমন অভিযোগের বিষয়টি নিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা ঝড় উঠেছে। এ ঘটনার বিচার দাবি করছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, যেখানে একটি খুঁটিতে জাতীয় পতাকা এবং অপর খুঁটিতে মুক্তিযুদ্ধের (প্রতীক) পতাকা উত্তোলনের কথা। সেখানে মুক্তিযোদ্ধা কমান্ডার শুধু মাত্র ব্রাজিলের পতাকা উত্তোলন করেছেন। কমান্ডারের এমন কর্মকাণ্ডে এলাকায় প্রশ্ন উঠলেও তিনি জাতীয় পতাকাটি উত্তোলন করেনি বলেও তারা জানান।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠলে উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। পরে তিনি দ্রুত ওই পতাকাটি নামিয়ে ফেলার নির্দেশ দেন কমান্ডারকে।

তবে অভিযোগ অস্বীকার করে মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাহার ইসলাম বলেন, কমপ্লেক্স সব সময় খোলাই থাকে। এই সুযোগে এক মুক্তিযোদ্ধার নাতি ওই খুঁটিতে ব্রাজিলের পতাকা লাগিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার বলেন, বিষয়টি আমার জানা ছিল না। পরে বিষয়টি নজরে আসলে পতাকাটি নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪