মহান বিজয় দিবস কাল

Share

কাল মহান বিজয় দিবস। এ উপলক্ষে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় অহংকারের এ দিনটিতে স্মৃতিসৌধে ঢল নামবে লাখো মানুষের। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ভরে যাবে শহীদ বেদী।

মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন। দু’সপ্তাহ ধরে শতাধিক পরিচ্ছন্নতা কর্মী পুরোদমে নিয়োজিত রয়েছেন ধোঁয়া-মোছার কাজে। লাল-সবুজের সমারোহে বাহারি ছোট ছোট বাগানগুলোকে সাজানো হয়েছে অপরূপ সাজে। সৌন্দর্য বর্ধনের ছোঁয়া লেগেছে ঢাকা-আরিচা মহাসড়কেও।

সড়কটির আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সবখানেই থাকবে মুক্তিযুদ্ধের ডিজিটাল পরিবেশনা। বিজয় দিবসের প্রত্যুষেই শহীদদের সম্মাননা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর জাতীয় সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেত্রী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এজন্য নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পরপরই সবার জন্যে খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের মূল ফটক। এরমধ্য দিয়ে গোটা জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে বীর শহীদদের।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪