বীরগঞ্জ-কাহারোলে ২০ দলের প্রার্থী মেয়র হানিফ; প্রতীক কি ‘ধানের শীষ”?

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী সঙ্গী দুটি বৃহৎ রাজনৈতিক জোট। একটি ২০ দলীয় জোট (সম্প্রসারিত ২৩ দল)। অন্যটি জাতীয় ঐক্যফ্রন্ট।দুটি জোটের সঙ্গে গত কয়েকদিন ধরেই বিএনপির আসন বণ্টন নিয়ে দরকষাকষি চলছে।জোটের প্রার্থী ঠিক করার শেষ মুহূর্তে এস চূড়ান্ত দরকষাকষি চলছে।

বিএনপি ২৪০টি আসনে প্রার্থী দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শরিকদের সর্বোচ্চ ৬০ আসন দেবে।এর মধ্যে ২০ দলীয় জোটের শরিক দলগুলো পাচ্ছে ৪০ থেকে ৪২টি আসন। আর জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলো পাচ্ছে ১৮ থেকে ২০ টি আসন। এতে জামায়াতের দাবী সর্বনিম্ন ৩৫ টি আসন কিন্তু সেখানে বিএনপি তাদের এখন পর্যন্ত ২৪ টি আসন দেবার নিশ্চয়তা দিয়েছে এবং সেই আসনগুলোর নাম প্রকাশ করেছে। এতে রয়েছে দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসন।

এই আসনটিতে এবার নির্বাচন করবে বিএনপি’র নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জামায়াত নেতা  মাওলানা আবু হানিফ। ইনি বর্তমান বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির এবং বীরগঞ্জ পৌর মেয়র।

জামায়াত সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও স্থানীয় নেতা কর্মীরা এই তথ্য নিশ্চিত করে বলেছেন, এবার এই আসন থেকে মাওলানা আবু  হানিফ একাদশ তমো জাতীয় সংসদ নির্বাচনে লড়ছে এটা নিশ্চিত। নির্বাচণে মাওলানা আবু হানিফ কোন প্রতীকে লড়বেন জানতে চাইলে সংশ্লিষ্ট সুত্রগুলো বলছে, এটা মূলত ‘জামায়াতের’ চাহিদার পুরণের উপর ভিত্তি করে সিদ্ধান্তে আসবে কেন্দ্র । তবে ধানের শীষ প্রতীকে নির্বাচণে আসার সম্ভাবনা নব্বই ভাগের উপরে। তবুও শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে স্বতন্ত্র হিসেবেও নির্বাচনে আসতে পারে জামাত।

আরও যে ২৩ নিশ্চিত আসন পেয়েছে জামায়াতঃ 

জামায়াতকে যেসব আসনে বিএনপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সেগুলো হল- ঠাকুরগাঁও-২ মাওলানা আবদুল হাকিম, দিনাজপুর-৬ আনোয়ারুল ইসলাম, নীলফামারী-৩ মোহাম্মদ আজিজুল ইসলাম, লালমনিরহাট-১ আবু হেনা মো. এরশাদ হোসেন সাজু, রংপুর-৫ অধ্যাপক গোলাম রব্বানী, কুড়িগ্রাম-৪ নূর আলম মুকুল, গাইবান্ধা-১ অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা-৪ ডা. আবদুর রহীম সরকার, বগুড়া-৪ মাওলানা তায়েব আলী, সিরাজগঞ্জ-৪ রফিকুল ইসলাম খান, পাবনা-১ আবদুল বাসেত, পাবনা-৫ ইকবাল হোসাইন, যশোর-২ আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হোসাইন, বাগেরহাট-৩ অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ আবদুল আলীম; খুলনা-৫ মিয়া গোলাম পরওয়ার; খুলনা-৬ আবুল কালাম আযাদ, সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ মুফতি রবিউল বাশার, সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-২ শামীম সাঈদী, সিলেট-৫ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা-১১ ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম-১৫ আ ন ম শামসুল ইসলাম, কক্সবাজার-২ হামিদুর রহমান আজাদ।

 

 

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

মাদকের ছোবল থেকে সন্তানকে বাঁচাতে ইউআরডিপি’র সচেতনতামূলক কর্মসূচি

মাদকাসক্তি বিষয়ে অভিভাবকদের সচেতন করতে আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি) এক...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪