বীরগঞ্জে জামাইয়ের হাতে শাশুড়ি নিহত, আহত-২

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের বিরুদ্ধে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি বাহা বেসরা (৫৫)ঘটনাস্থলেই মারা যায় এবং হত্যার অভিযোগে রাতেই পুলিশ সামিয়েল মার্ডি (৩৮) কে আটক করে ।

এ ঘটনায় নিহতের মেয়ে মিনি হাসদা (৩৬) এবং নিহতের ছেলে বিকাশ কিস্কু (৩৫)নামে দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নিহত বাহা বেসরা উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে মৃত বুদরা হাসদার স্ত্রী। এবং আটক সামিয়েল মার্ডি একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।

এঘটনায় আহতরা হলেন- সামিয়েল মার্ডির স্ত্রী মিনি হাসদা এবং একই এলাকার সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু। শুক্রবার গভীর রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সাথে স্ত্রী মিনি হাসদার দাম্পত্য জীবনে কলহ চলে আসছিল। এর এক পর্যায়ে গত ১৫ দিন পূর্বে মিনি হাসদা বাবার বাড়ী চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসেন। এতে আরও ক্ষিপ্ত হয় সামিয়েল মার্ডি।

এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে শ্বশুর বাড়ীতে গিয়ে শ্বাশুড়ি বাহা বেসরাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে বাহা বেসরা মারা যায়। এ সময় স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যার অভিযোগে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ সামিয়েল মার্ডিকে আটক করা হয়েছে। নিহত মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪