বীরগঞ্জে গোলাপী নামের এক গৃহবধুর আত্মহত্যা

বীরগঞ্জে মাদকাসক্ত ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা
Share

দিনাজপুরের বীরগঞ্জে গোলাপি নামের এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার ২ এপ্রিল’২০২৫ সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে দিনাজপুরের বীরগঞ্জে গোলাপি নামের এক গৃহবধূ তাদের বাড়ির চালা ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

উপজেলার ইউনিয়নের ভাবকি গ্রামের বাসিন্দা মেহের আলীর স্ত্রী গোলাপি বেগম (৩৩)।

আত্মহত্যাকারী গৃহ বধুর ছেলে আরিফ জানায় অন্যান্য দিনের ন্যায় তার মা সকাল ৬টায় ঘুম থেকে উঠে বাড়িঘর উঠান ঝাড়ু দিয়েছে।

অতঃপর সকলের অজান্তে তাদের চালা ঘরে বাশেঁর তীরের সাথে লাইলনের রশি দিয়ে ফাঁসিতে ঝুলতে দেখতে পেয়ে আরিফ চিৎকার করতে থাকে।

তার বাবা সহ প্রতিবেশীরা সেখানে ছুটে এসে ফাঁসি হতে নামানোর পর গোলাপিকে মৃত পাওয়া যায়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত রেকর্ড ও ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আত্মহত্যার কারণ জানা যায় নি।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪