বীরগঞ্জে কোচের ধাক্কায় অটো চালক নিহত, আহত-১

বীরগঞ্জে কোচের ধাক্কায় অটো চালক নিহত, আহত-১
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে দূরপাল্লার  শ্যামলী পরিবহন কোচের ধাক্কায়  ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছে। এঘটনায় দক্ষিণ সুজালপুর গ্রামের সোহেল রানার ছেলে মুন্না (১৭) নামে একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে -২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ সদর উপজেলার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটো চালক হলেন – উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে মোস্তফা (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-গ- ১৫-১৭৫৯ নম্বর শ্যামলী  পরিবহন কোচটি বিপরীত থেকে  অটোরিক্সায় ধাক্কা দিলে চালক মোস্তফা ও যাত্রী মুন্না রাস্তায় মুমুর্ষ অবস্থায় লুটিয়ে পড়ে। পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চালক মারা যায়।

 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যামলী পরিবহন একটি কোচ অটোরিক্সায় ধাক্কা দিলে চালক গুরুতর আহত হয়, লোকজন হাসপালে নেওয়ার পথে চালক মারা যায়। এ ঘটনায় আরও একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪