বিগ বসের প্রতি পর্বে সলমন কত টাকা নিচ্ছে জানেন?

Share

বিগ বস এবং সলমন খান। অনুষ্ঠানের একাদশ সিজন নিয়ে দুই-ই ফিরছে নতুন মোড়কে। অক্টোবর থেকেই শুরু হবে সম্প্রচার। কারা কারা বিগ বস হাউজের অতিথি হবেন, বা আর কী চমক থাকবে এ বারের সিজনে— এ নিয়ে যেমন উত্তেজনা রয়েছে, তেমনই সলমনের ফ্যানেদের কাছেও ভাইজানকে ফের এই জনপ্রিয় শো-এ সঞ্চালক হিসেবে পাওয়ার সুযোগও থাকছে।

অতিথিরা তো ওই হাউজে থাকার এবং খেলার জন্য বড় রকমের অর্থ পাবেনই। কিন্তু আপনি কি জানেন, এ বারের প্রতিটা এপিসোডের জন্য সলমন কত টাকা নিচ্ছেন?

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এ বারের প্রতিটি পর্বের জন্য সলমন নাকি নিচ্ছেন এগারো কোটি টাকা।

হ্যাঁ, টাকার অঙ্কটা শুনলে চোখ কপালে ওঠার মতোই। গতবারের পারিশ্রমিককেও ছাপিয়ে গিয়েছে এই বছরের পারিশ্রমিক। গত বছর বিগ বসে সঞ্চালনার জন্য সলমন খান এপিসোড পিছু ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

নিন্দুকেরা আবার এ নিয়ে মস্করা করতেও ছাড়েননি। কেউ কেউ বলছেন, সিজন ১১-এ ১১ কোটি। তবে কি সিজন ১২-তে ১২ কোটি? পরের সিজনগুলিতে এ ভাবেই কি পারিশ্রমিক নেবেন সলমন? কে জানে…

সূত্র: আনন্দবাজার

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

হিরো আলমের মনোনয়ন বাতিল

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা...

সিলেটে রাত্রির যাত্রী সিনেমার সহযাত্রীদের আনন্দ র‍্যালি

আগামী ১৪ ডিসেম্বর বাংলা চলচিত্রের সব চাইতে আলোচিত নাম রাত্রি যাত্রীর সিনেমার...

চলচ্চিত্র রাত্রির যাত্রী‍‍`র প্রচারণায় এবার ভাবনা

বহুল আলোচিত ও কাঙ্খিত চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’ আসছে ১৪ ডিসেম্বর সারা দেশব্যাপী...

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন এই নায়িকারা

বিনোদন ডেস্কঃ বলিউড মানেই বিতর্ক। আর এ বিতর্কের বেশিরভাগ খোরাক জোগান বলিউড...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪