প্রিয়া প্রকাশ বারিয়ার নতুন ফোটোশুটের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Share

প্রিয়া প্রকাশ বারিয়ার। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এই নামটি এখন অধিকাংশ দর্শকেরই জানা। চেনেন প্রিয়ার দু’চোখের ইশারাও। চলতি বছর ভ্যালেন্টাইন-সপ্তাহে তাঁর দু’চোখের হাল্কা ইশারায় স্কুল জীবনের প্রেমের অনেক ঘটনাই দর্শকদের মনে করিয়ে দিয়েছিলেন এই মালয়ালম অভিনেত্রী। এ বার ফের মাত করলেন তাঁর নতুন ফোটোশুটে।

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম পেজে নতুন ফোটোশুটের এই ছবি শেয়ার করেছেন প্রিয়া। মহিলাদের পোশাকের একটি অনলাইন ডিজাইনার শপের জন্য এই শুট করিয়েছেন অভিনেত্রী। সৌজন্য জানাতেও ভোলেননি তিনি। অনলাইন স্টোরের কর্ণধার শাফিনা ও চিত্রগ্রাহক অনাজ জাফরকে ধন্যবাদ জানিয়ে ক্যাপশন লিখেছেন প্রিয়া।

হাল্কা গোলাপি রঙের একটি ‘প্রিন্সেস গাউন’-এ প্রিয়ার এই ছবি কিন্তু ফের জাদু চালিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিমেষে ছবিটি ভাইরাল হয়েছে।

কেরলের ত্রিশূরে একটি কলেজের বি.কম প্রথম বর্ষের ছাত্রী প্রিয়ার বয়স ১৮। ক’দিন আগেই ওমর লুলু পরিচালিত মালয়ালম ছবি ‘অরু আদার লভ’ছবিটি দিয়েই অভিনয় জীবনের শুরু হয়েছে প্রিয়ার।

ছবি রিলিজের আগে এই ছবিরই ‘মাণিক্য মালারায়া পুভি’গানের ছোট্ট একটি ক্লিপের দৌলতে বিপুল ফ্যান ফলোয়ার তৈরি হয়েছিল অভিনেত্রীর।

চোখের ইশারায় জাদু চালানোর পর থেকেই তাঁকে ‘জাতীয় ক্রাশ’ বলা হচ্ছে। বলিউডে এখনও পা রাখেননি তিনি। তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন খুব শীঘ্রই রণবীর সিংহের বিপরীতে দেখা যেতে পারে প্রিয়াকে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

হিরো আলমের মনোনয়ন বাতিল

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা...

সিলেটে রাত্রির যাত্রী সিনেমার সহযাত্রীদের আনন্দ র‍্যালি

আগামী ১৪ ডিসেম্বর বাংলা চলচিত্রের সব চাইতে আলোচিত নাম রাত্রি যাত্রীর সিনেমার...

চলচ্চিত্র রাত্রির যাত্রী‍‍`র প্রচারণায় এবার ভাবনা

বহুল আলোচিত ও কাঙ্খিত চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’ আসছে ১৪ ডিসেম্বর সারা দেশব্যাপী...

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন এই নায়িকারা

বিনোদন ডেস্কঃ বলিউড মানেই বিতর্ক। আর এ বিতর্কের বেশিরভাগ খোরাক জোগান বলিউড...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪