দিনাজপুরে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীসহ আটক ১২

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

দিনাজপুরে পুলিশি অভিযানে হাকিমপুরে এক গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীসহ  ১২ জনকে আটক করা হয়েছে। গুলিবিদ্ধ ঐ ব্যক্তির নাম দুলাল (৩৮)। আহত অবস্থায় তাকে উদ্ধার করে  চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।দুলাল হাকিমপুর উপজেলার চকচকা গ্রামের বাসিন্দা। 

হাকিমপুর থানা সুত্রে জানা যায়, রাত দুইটার দিকে উপজেলার মহেশপুর ঘাট এলাকায় মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পান তাঁরা। ঘটনাস্থলে গিয়ে দুলালকে বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ সেখান থেকে ৫২ বোতল ফেনসিডিল, ১৫০টি ইয়াবা এবং একটি ধারালো অস্ত্র জব্দ করে। রাতে দুলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

অপর দিকে  শনিবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সারা জেলা থেকে আরোও ১২ জনকে আটক করা হয়।এ সময় আটকৃতদের কাছ থেকে ১ হাজার ৫৬ পিস ইয়াবা, ২৭ বোতল ফেনসিডিল, ২৫ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক ভাবে ১০টি মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মাহমুদা খাতুন জানান, চলমান মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

মাদকের ছোবল থেকে সন্তানকে বাঁচাতে ইউআরডিপি’র সচেতনতামূলক কর্মসূচি

মাদকাসক্তি বিষয়ে অভিভাবকদের সচেতন করতে আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি) এক...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

দিনভর চারা রোপণ, সন্ধ্যায় তাণ্ডব: গাছ কেটে দিল হামলাকারীরা

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আরাজী জাহাঙ্গীরপুর (পাঠানপাড়া) গ্রামে পৈত্রিক...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪