ঠাকুরগাঁওয়ে চাঁদা না দেয়ায় ছাত্রলীগের হামলায় ইউপি সদস্য জখম

Share
বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দুওসুও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) রাসেদুজ্জামান চৌধুরীকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগ কর্মীরা।
 
ওই ইউপি সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার মুমূর্ষু অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় তিনি রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বালিয়াডাঙ্গী উপজেলার কাচখালি এলাকায় ছাত্রলীগ কর্মীরা তার গতিরোধ করে হামলা চালায়।
 
ইউপি সদস্য রাসেদুজ্জামান চৌধুরী অভিযোগ করেন, ছাত্রলীগ কর্মী উজ্জ্বল, মনা ও পজির তার কাছে ১ লাখ টাকা চাঁদ দাবি করে। না হলে তোকে খুন করা হবে। এই হুমকি দিয়ে তাকে পিটিয়ে জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
 
তিনি জানান, ছাত্রলীগ কর্মীরা পালিয়ে যাওয়ার সময় তার কাছে থাকা ১৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
 
খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানার পুলিশ এসআই রাসেদুল ইসলাম হেলাল ও রেজাউল করিম ঘটনাস্থলে পরিদর্শন করেন। গুরুত্বর অবস্থায় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম তাকে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতালে এবং পরে সদর হাসপাতালে ভর্তি করেন।
 
স্থানীয় সূত্র জানায়, ওই ইউপি সদস্য স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। আওয়ামী লীগের ঢাকা সমাবেশের জন্য এলাকায় পোস্টার লাগানোর পর ছাত্রলীগ কর্মীরা তার ওপর চড়াও হয়।
 
বালিয়াডাঙ্গী থানার ওসি এ. বি .এম সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

বীরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে উভয় সংঘর্ষে নিহত ১, আটক ৫

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরে বীরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে আহত মো. মফিজুল ইসলাম...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪