খানসামায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের খানসামায় সবুজসংঘ বন্ধু মহল নৌকা বাইজ কমিটির উদ্যোগে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২ এপ্রিল ২০২৫ সকালে আলোকঝাড়ী ইউনিয়নের পশ্চিম বাসুলী ফরিদাবাদ শাহপাড়ার আত্রাই নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইজ প্রতিযোগিতাটি উপভোগ করতে নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষ-শিশু জড়ো হয়। বিভিন্ন এলাকার ৮টি দল এ নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, আ স ম গোলাম কিবরিয়া জেহাদ। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুর রাকিব (মুকুল), ইঞ্জিনিয়ার কাইদুর জামান আজাদ, উপস্থাপনা করেন শাহাজান কিবরিয়া।

এ ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বাসুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হায়াৎ নূর, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার সাহিদুল ইসলাম, পল্লী চিকিৎসক মোকলেছুর রহমান প্রমুখ।

রশিদুল বাইজ ও ভবেশ বাইজ এবং ভাই ভাই বাইজ নৌকা প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে খেলে। এতে প্রথম স্থান অধিকার করে রশিদুল বাইজ।

প্রতিযোগিতা শেষে অতিথিরা প্রথম স্থান অধিকারী দলের হাতে একটি টিভি ও দ্বিতীয় স্থান অধিকারী দলের হাতে একটি মোবাইল ফোন উপহার হিসেবে তুলে দেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪