কাহারোলে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কাহারোলে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের কাহারোলে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা  ও জাতীয় দিবসটি  উদযাপিত হয়েছে।

২৬ মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনগুলো বর্ণ্যাঢ্য র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ করেন।সকাল ৯ টায় উপজেলা পরিষদ ঈদগাহ মাঠে কুজকাওয়াজ শেষে,উপজেলা প্রশাসন বনাম উপজেলা পরিষদ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে জাতীয় দিবসের কর্মসূচি গুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় ।

কর্মসূচির মনমুগ্ধকর সঞ্চালনার দায়িত্ব পালন করেন সমাজসেবা অফিসার মো. রাজুল ইসলাম ও কাহারোল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ মো. রফিকুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাহারোল উপজেলা (বিএনপির) সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশাহ, গণমাধ্যম কর্মী, ইন্সপেক্টর (তদন্ত) শ্যামল দাস,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবক বৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সর্বস্তরের সুধীজন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪