একরাম নিহতের ঘটনায় অডিও ক্লিপ নিয়ে তদন্ত শুরু

Share

ডেস্ক রিপোর্টঃ 

টেকনাফে মাদকবিরোধী অভিযানে কাউন্সিলর একরামুল হক একরাম নিহতের ঘটনায় ফাঁস হওয়া অডিও ক্লিপ নিয়ে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৩ জুন) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীতে মাদকবিরোধী সচেতনতা অনুষ্ঠানে তিনি একথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কোনো অ্যাকসিডেন্ট তদন্তের বাইরে নয়। আমাদের তদন্ত হবে এবং যেখানে যেটা প্রয়োজন কমিটি হওয়ার কিংবা যা হওয়ার সেটা স্বাভাবিক নিয়মভাবেই হবে। এটা হয়েছেও।’

উল্লেখ্য, গত ২৬ মে রাতে টেকনাফ পৌর কাউন্সিলর একরাম ‘বন্দুকযুদ্ধে’ মারা যান বলে দাবি করে র‌্যাব। তবে পরিবারের অভিযোগ, তাকে বাসা থেকে র‍্যাব এবং ডিজিএফআই এর স্থানীয় দু’জন কর্মকর্তা ডেকে নেওয়ার পর হত্যা করে।

ওই দিনের ঘটনার সময় রাতে একরামের মোবাইল ফোনে তার সঙ্গে স্ত্রী ও সন্তানরা কয়েক দফা কথা বলেন। ‘বন্দুকযুদ্ধের’ সময়ও একরামের ফোন কলটি সচল ছিল। যা তার স্ত্রীর ফোনে রেকর্ড হয়। গত বৃহস্পতিবার কক্সবাজারে সংবাদ সম্মেলন করে একরামের স্ত্রী আয়েশা খাতুন ওই ঘটনার অডিও সাংবাদিকদের শোনান। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

অডিও প্রকাশের পর র‍্যাবের পক্ষ থেকে প্রকাশ হওয়া অডিও খতিয়ে দেখার কথা জানানো হয়। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণের অন্যান্য ঘটনার মতো এই ঘটনাও তদন্ত করা হবে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪