অনেকদিন পর দিনের আলো দেখলাম: সিজার

Share

প্রায় দেড় মাস পর দিনের আলো দেখেছেন বলে মন্তব্য করেছেন নিখোঁজের পর বাসায় ফিরে আসা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মোবাশ্বার হাসান সিজার।

২২ ডিসেম্বর সকাল ১০টার দিকে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে অবস্থিত নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সিজার বলেন, আমি ঘটনার দিন ইউএনডিপি’র একটি প্রোগ্রাম শেষে বাসায় ফিরছিলাম। যতটুকু মনে পড়ে আমি রোকেয়া সরণির দিকে উবারের একটি গাড়িতে করে যাচ্ছিলাম। এসময় আমি আমার ফোনটি ব্রাউজ করছিলাম। ওইসময়ে একজন আমার গাড়িটি থামায় এবং বলে আমার গাড়িটি চোরাই গাড়ি। তুমি নামো। এরপর আমি নেমে যাই। নামার পর কে যেনো পেছনদিক থেকে আমার চোখে মলম লাগিয়ে দেয়, কিছু একটা দিয়ে পেছন দিক থেকে আমার মুখের মধ্যে চেপে ধরে। এরপর আমি সেন্সলেস হয়ে যাই।

তিনি আরও বলেন, পরদিন আমি যখন জ্ঞান ফিরে পাই তখন উঠে দেখি আমার হাত পেছন দিক থেকে বাধা। ময়লা তোষক ও জানালা বাইরে থেকে সিলগালা করে রাখা। ওই সময়ে শুনছিলাম চার পাঁচজন পাশের রুম থেকে কথা বলছিল। সেখানেই ছিলাম, দিনের আলো দেখতে পাইনি। অনেকদিন পর দিনের আলো দেখছি।

এর আগে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাসায় ফেরেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের এই সহকারী অধ্যাপক।

উল্লেখ্য, ৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যার দিকে নিখোঁজ হন মোবাশ্বার হাসান। সেই সময় তার পরিবার জানিয়েছিল, সরকারের এটুআই প্রকল্পের একটি সভায় অংশ নিতে ওই দিন তিনি আগারগাঁওয়ের আইডিবি ভবনে যান। সেখান থেকে বের হওয়ার পরই নিখোঁজ হন তিনি।

সূত্র: প্রিয়.কম

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

ইউআরডিপি’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর আবহ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪